Skip to main content

কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো পিতা-পুত্রের

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার বগার বাজার নামকস্থানে রোববার সকাল সাড়ে ৯টার দিকে সড়কে দাড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় প্রাইভেটকার যাত্রী পিতা-পুত্রসহ ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে উপজেলার বগার বাজার ত্রিশাল-ভালুকা সীমান্তবর্তি এলাকায় সড়কের উপর দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পিছনে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে যাত্রবাহী প্রাইভেটকারটি ধুমড়ে মুচড়ে যায় ও কাভার্ড ভ্যানটি উল্টে মহাসড়কের পাশে খাদে পরে যায়।
এসময় প্রাইভেটকার যাত্রী ভালুকা উপজেলার জামিদিয়া এলাকার বাসিন্দা ভালুকা সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক কামাল হোসেন খাঁন ওরফে কাদির মাষ্টার (৭০) ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ত্রিশাল ও ভালুকা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহতরা হলেন, নিহত কামাল হোসেন খাঁন ওরফে কাদির মাষ্টারের ছেলে জুয়েল খাঁন (৪৫), বিপ্লব খান (৪০) ভাতিজা বাছির (৩৬) ও প্রাইভেটকারের চালক গোলাম রব্বানি (৩৩)। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে নিহত কামাল হোসেন খাঁন ওরফে কাদির মাষ্টার ছেলে জুয়েল খাঁন ও প্রাইভেটকারের চালক গোলাম রব্বানীর মৃত্যু হয়। প্রাইভেটকারের চালক গোলাম রব্বানী জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বাটাজোর উজানপাড়া গ্রামের মহব্বত আলীর ছেলে বলে জানাযায়।
স্থানীয় সজিব মিয়া জানান, নিহত ড্রাইভার গোলাম মাওলা রনি দীর্ঘদিন আমাদের বাসায় ভাড়া থাকতেন। তার বাংলাদেশ ও ভারতে দুটি সংসার ছিল, তার কাছে স্পেশাল কার্ড ছিলো ভারতে প্রবেশের জন্য, ভারতের এক নারীকে বিবাহ করেন, সেখানে এক ছেলে এবং বাংলাদেশে এক মেয়ে রয়েছে।
জামিদিয়া এলাকার বাসিন্দা আজিজুল হক জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মামলার হাজিরা দিতে পিতা-পুত্রসহ ৫জন ময়মনসিংহ আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন। একই পরিবারের পিতা-পুত্র নিহতের ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পরলে নেমে আসে শোকের ছায়া।
ত্রিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। হতাহতরা একই পরিবারের সদস্য ছিল।

Comments

Popular posts from this blog

বাসের ধাক্কায় মায়ের হাতে থেকে ছিটকে প্রাণ গেল শিশুর

ঢাকার যাত্রাবাড়ীতে মায়ের হাত ধরে রাস্তা পেরুনোর সময় বাসের ধাক্কায় নিহত হয়েছে একটি শিশু। বুধবার দুপুর ১টার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত শিশুটির নাম মিলন (৬)। বাসের ধাক্কার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই বাচ্চু মিয়া বলেন, “যাত্রাবাড়ি চৌরাস্তায় বেলা ১টার দিকে মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিল মিলন। এসময় একটি যাত্রীবাহী বাস মিলনকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়।” ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা দেখে শিশুটিকে মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, মিলন তার পরিবারের সঙ্গে পুরান ঢাকার ধোলাইখালে থাকত। তার বাড়ি গাইবান্ধায়। পুলিশ বাসটির চালককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম। Source : Bdnews24

টাঙ্গাইলে আবার ‘আমানুর–আতঙ্ক’

টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গন গত পাঁচ বছর ছিল শান্তিপূর্ণ। আওয়ামী লীগের সাবেক সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর তিন ভাইয়ের অনুপস্থিতি সাধারণ মানুষের জন্যও ছিল স্বস্তির। আমানুরের জামিনে মুক্তি এবং আবার আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টায় এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। দলের নেতা-কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের নেতা–কর্মী ও নাগরিক সমাজের সঙ্গে কথা বলে এই ‘আমানুর–আতঙ্কের’ কথা জানা গেছে। আমানুর ৩৪ মাস কারাগারে থাকার পর গত ৯ জুলাই জামিনে মুক্তি পান। এরপর থেকে নিজের এলাকা টাঙ্গাইলের ঘাটাইলে ও ঢাকায় থাকছেন। মাঝেমধ্যে টাঙ্গাইল শহরেও থাকছেন। এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আমানুর ও তাঁর ভাইদের সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের অন্যতম জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ওরফে ছোট মনির। তিনি এখন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য। তানভীর হাসান প্রথম আলোকে বলেন, ‘যারা আমানুরের অন্যায়ের প্রতিবাদ করেছিল, তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। কখন কী হয়—সারা শহরে এমন আতঙ্ক দেখা দিয়েছে।’ তিনি বলেন, ‘...
বিয়ে করেছেন গুলতেকিন খান। সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমদকে বিয়ে করেন তিনি। নতুন এই দম্পতির পরিবারসূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। সম্প্রতি ঢাকাতেই ছোট পরিসরে গুলতেকিন-আফতাবের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অতিরিক্ত সচিব আফতাব আহমদের কবি এবং লেখক হিসেবে পরিচিতি রয়েছে। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান। গুলতেকিনের সঙ্গে হুমায়ূন আহমেদের বিয়ে হয় ১৯৭৩ সালে। ২০০৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়। আফতাব আহমদ আগে বিয়ে করেছিলেন। সেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্রায় ১০ বছর আগে। আফতাব আহমদ অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন।  আফতাব আহমদের সঙ্গে গুলতেকিনের দীর্ঘদিনের বন্ধুত্ব। গেল ২ আগস্ট আফতাব আহমদের জন্মদিনে গুলতেকিন নিজের ফেসবুক ওয়ালে একটি কবিতা পোস্ট করেন— তোমার জন্যে মাত্রা বৃত্তে গুলতেকিন খান (আফতাব আহমেদ, জন্মদিনে, তোমাকে...) তোমার জন্যে মাত্রা বৃত্তে লিখবো বলে যখন ভাবি ছিপের তিন মাল্লা মিলে হারিয়ে ফেলে নাকের ছবি যখন ভাবি তোমায় নিয়ে উঠবো গিয়ে নতুন তীরে শ্যাওলা জলে নোলক...