Skip to main content

কুষ্টিয়ায় ৮২ কিলোমিটার মহাসড়ক মৃত্যু ফাঁদ

কুষ্টিয়া থেকে সড়কপথে খুলনা, পাবনা কিংবা রাজবাড়ী যাওয়ার অর্থই হচ্ছে মহাসড়কের ৮২ কিলোমিটার পথ বড় দুর্ঘটনার ঝুঁকি অতিক্রম করা। প্রায় দুই বছর ধরে এই অবস্থা বিরাজ করলেও সংস্কারের দেখা নেই। অথচ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের একমাত্র সড়ক এটি। দিনে ১৫-২০ হাজারের বেশি যানবাহন চলাচল করে এ সড়কপথে।

সরেজমিনে দেখা যায়, কুষ্টিয়া-পাবনা মহাসড়কের কুষ্টিয়া পুলিশ লাইনসের প্রধান গেটের ৮০-৯০ ফুট পূর্বে ২৪ ফুট চওড়া সড়কের পুরোটাই বৃষ্টি হলে কাদা আর রোদ থাকলে ধুলাময়। সড়কের ডানপাশে মাল বোঝাই একটি ট্রাক মুখ খুলে পড়ে আছে। পেছনের একটি বাসেরও একই অবস্থা। আর তার সামনে-পেছনে নানা ধরনের যানের বিশাল লম্বা লাইন। দুর্ঘটনা কবলিত ট্রাকের হেলপার রাসেল বলেন, দিনাজপুর থেকে ভাড়া নিয়ে যশোরে যাচ্ছিলাম। দিনাজপুর থেকে অনেক জাগাতেই ভাঙা রাস্তা পার হয়ে আসলাম। আড়াই দিন এখেনেই বইসি আছি। একই সড়কের সদর উপজেলার বারখাদা ত্রিমোহনী বাজারের পূর্বে কাত হয়ে পড়ে আছে একটি ট্রাক। সড়কের অস্তিত্ব নেই। বারখাদা ত্রিমোহনী বাজারের পশ্চিমে এবং কুষ্টিয়া পল্লী বিদ্যুত্ সমিতি অফিসের আগে আগা ইউসুফ চক্ষু হাসপাতালের সামনের অংশ। এই স্থানটিতে কিছুদিন আগেও মেহেরপুরগামী একটি বাস উল্টে যায় বলে জানান, বাসটির যাত্রী কুষ্টিয়ার সংবাদকর্মী মশান গ্রামের এস এম জামাল খান। তিনি বলেন, গত দেড় বছরে কুষ্টিয়া থেকে বাড়িতে যাওয়া-আসার পথে আমি ১৭ বার এমন দুর্ঘটনার শিকার হয়েছি। এই ১৭টি দুর্ঘটনায় অনেক মানুষ হতাহত হয়েছে।

জরাজীর্ণ রাস্তার মধ্যে আরো আছে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের কুষ্টিয়া থেকে ভেড়ামারা পর্যন্ত ১৫ কিলোমিটার, কুষ্টিয়া- মেহেরপুর সড়কে বারখাদা ত্রিমোহনী থেকে মিরপুর উপজেলার মশান বাজারের আগ পর্যন্ত ১০ কিলোমিটার, কুষ্টিয়া-খুলনা মহাসড়কের কুষ্টিয়া থেকে ইসলামি বিশ্ববিদ্যালয় পর্যন্ত ৪০ কিলোমিটার, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুষ্টিয়ার চৌড়হাস থেকে খোকসা পর্যন্ত ২৭ কিলোমিটার মহাসড়ক এখন মৃত্যুফাঁদ। গত ১৫ মাসে এ সড়কগুলোতে দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে ১১০ জনের।

কুমারখালীর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খান বলেন, কিছুই বলার নাই। রাস্তাঘাটের যে অবস্থা আগামী নির্বাচনের আগে এগুলো ভালো না হলে আমরা কোথায় গিয়ে দাঁড়াব তা বলা মুশকিল। কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবলু বলেন, আমরা দেড় বছর ধরে ধৈর্য ধরেছি, আর না। দ্রুত এ সড়কগুলো স্থায়ী সংস্কারের ব্যবস্থা না নিলে আমরা যানবাহন চালানো বন্ধ করে দিতে বাধ্য হব।

কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারের ব্যবসায়ী আমজাদ কুষ্টিয়া-খুলনা মহাসড়ক প্রসঙ্গে বলেন, দেখে মনেই হয় না এগুলো সড়ক বা মহাসড়ক।

কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, কুষ্টিয়ার গুরুত্বপূর্ণ এই তিনটি মহাসড়কের উন্নয়নে টাকা বরাদ্দ শেষে দরপত্র আহ্বান করা হয়েছে এবং ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। তার মধ্যে কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া-পাবনা সড়কে কাজ শুরু করা হয়েছে। কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের ঠিকাদার কবে কাজ শুরু করবেন তা এখনো বলা যাচ্ছে না।

Comments

Popular posts from this blog

বাসের ধাক্কায় মায়ের হাতে থেকে ছিটকে প্রাণ গেল শিশুর

ঢাকার যাত্রাবাড়ীতে মায়ের হাত ধরে রাস্তা পেরুনোর সময় বাসের ধাক্কায় নিহত হয়েছে একটি শিশু। বুধবার দুপুর ১টার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত শিশুটির নাম মিলন (৬)। বাসের ধাক্কার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই বাচ্চু মিয়া বলেন, “যাত্রাবাড়ি চৌরাস্তায় বেলা ১টার দিকে মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিল মিলন। এসময় একটি যাত্রীবাহী বাস মিলনকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়।” ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা দেখে শিশুটিকে মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, মিলন তার পরিবারের সঙ্গে পুরান ঢাকার ধোলাইখালে থাকত। তার বাড়ি গাইবান্ধায়। পুলিশ বাসটির চালককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম। Source : Bdnews24

টাঙ্গাইলে আবার ‘আমানুর–আতঙ্ক’

টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গন গত পাঁচ বছর ছিল শান্তিপূর্ণ। আওয়ামী লীগের সাবেক সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর তিন ভাইয়ের অনুপস্থিতি সাধারণ মানুষের জন্যও ছিল স্বস্তির। আমানুরের জামিনে মুক্তি এবং আবার আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টায় এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। দলের নেতা-কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের নেতা–কর্মী ও নাগরিক সমাজের সঙ্গে কথা বলে এই ‘আমানুর–আতঙ্কের’ কথা জানা গেছে। আমানুর ৩৪ মাস কারাগারে থাকার পর গত ৯ জুলাই জামিনে মুক্তি পান। এরপর থেকে নিজের এলাকা টাঙ্গাইলের ঘাটাইলে ও ঢাকায় থাকছেন। মাঝেমধ্যে টাঙ্গাইল শহরেও থাকছেন। এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আমানুর ও তাঁর ভাইদের সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের অন্যতম জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ওরফে ছোট মনির। তিনি এখন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য। তানভীর হাসান প্রথম আলোকে বলেন, ‘যারা আমানুরের অন্যায়ের প্রতিবাদ করেছিল, তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। কখন কী হয়—সারা শহরে এমন আতঙ্ক দেখা দিয়েছে।’ তিনি বলেন, ‘...
বিয়ে করেছেন গুলতেকিন খান। সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমদকে বিয়ে করেন তিনি। নতুন এই দম্পতির পরিবারসূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। সম্প্রতি ঢাকাতেই ছোট পরিসরে গুলতেকিন-আফতাবের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অতিরিক্ত সচিব আফতাব আহমদের কবি এবং লেখক হিসেবে পরিচিতি রয়েছে। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান। গুলতেকিনের সঙ্গে হুমায়ূন আহমেদের বিয়ে হয় ১৯৭৩ সালে। ২০০৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়। আফতাব আহমদ আগে বিয়ে করেছিলেন। সেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্রায় ১০ বছর আগে। আফতাব আহমদ অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন।  আফতাব আহমদের সঙ্গে গুলতেকিনের দীর্ঘদিনের বন্ধুত্ব। গেল ২ আগস্ট আফতাব আহমদের জন্মদিনে গুলতেকিন নিজের ফেসবুক ওয়ালে একটি কবিতা পোস্ট করেন— তোমার জন্যে মাত্রা বৃত্তে গুলতেকিন খান (আফতাব আহমেদ, জন্মদিনে, তোমাকে...) তোমার জন্যে মাত্রা বৃত্তে লিখবো বলে যখন ভাবি ছিপের তিন মাল্লা মিলে হারিয়ে ফেলে নাকের ছবি যখন ভাবি তোমায় নিয়ে উঠবো গিয়ে নতুন তীরে শ্যাওলা জলে নোলক...