Skip to main content

কিশোরীকে দেহব্যবসায় ঠেলে দিচ্ছেন এনজিও কর্মীরা!

দেহব্যবসায় যুক্ত পরিবারের সন্তানদের সুরক্ষার নাম করে বিদেশ থেকে অর্থ আনছে ‘শাপলা মহিলা সংস্থা’ নামে ফরিদপুরের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)। কিন্তু ওই সংস্থার কর্মীদের বিরুদ্ধেই এক কিশোরীকে জোর করে দেহব্যবসায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগে গতকাল সোমবার সংস্থাটির তিন কর্মী ও যৌনপল্লী থেকে একজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, শাপলা মহিলা সংস্থার অফিস সহকারী রিনা সাহা (৩৮), অফিসের নৈশপ্রহরী ইউনুস শেখ (৪০), আয়া রুবি আক্তার (৫০) ও যৌনপল্লীর নারী সর্দার তানিয়া বেগম। তাদের গতকাল থেকেই ফরিদপুর কোতোয়ালী থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাড়ি ১৬ বছরের ওই কিশোরীর। বাবা মারা যাওয়ায় পুরো সংসারের হাল ধরতে হয় তাকে। পরে সে চট্টগ্রামে একটি পোশাক কারখানায় কাজ শুরু করে।
গত রোববার সকালে বাড়ি থেকে কারখানায় যাচ্ছিল ওই কিশোরী। এ সময় এক ব্যক্তি তাকে বেশি বেতনে অন্য কারখানায় চাকরি দেওয়ার কথা বলেন। কথা বলার একপর্যায়ে তাকে কোমল পানীয়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করা হয়। পরে সেখান থেকে ওই কিশোরীকে ফরিদপুরে নিয়ে আসে সেই চক্রটি। জ্ঞান ফেরার পর ওই কিশোরী দেখে, সে ফরিদপুরের রথখোলা যৌনপল্লীতে রয়েছে।
ওই কিশোরী বলে, 'গতকাল সোমবার যৌনপল্লীতে থাকা দুই নারী তাকে সহযোগিতা করার কথা বলে ব্যাটারিচালিত অটোরিকশায় করে আদালত পাড়ায় নিয়ে যায়। আদালত পাড়ায় নেওয়ার পর ওই দুই নারীর কথা-বার্তায় আমার সন্দেহ হয়। আমি বুঝতে পারি, ওরা আমাকে নিয়ে কিছু করার চেষ্টা করছে।’
সে আরও বলে, ‘আমাকে দেহব্যবসায় বাধ্য করার জন্য আদালতে অ্যাফিডেভিট (হলফনামা) করা হবে—এটি বুঝতে পেরে আমি খাবারের কথা বলে আদালত এলাকা থেকে বের হয়ে আসি। পরে হোটেলে গিয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়।’
স্থানীয়দের অভিযোগ, শাপলা মহিলা সংস্থা দীর্ঘদিন ধরে যৌনপল্লীতে কাজ করছে। যৌনকর্মীদের নিয়ে কাজ করার আড়ালে তাদের কর্মীরা নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে। বিষয়টি একাধিকবার সংস্থার পরিচালককে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি।
শাপলা মহিলা সংস্থার পরিচালক চঞ্চলা মণ্ডল বলেন, ‘দীর্ঘদিন ধরে যৌনকর্মীদের নানা বিষয় নিয়ে কাজ করছি। কিভাবে কী হয়ে গেল, বুঝতে পারছি না। বর্তমানে আমি ফরিদপুরের বাইরে আছি। এ বিষয়ে ফরিদপুরে এসে কথা বলব।’
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম  নাসিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেহব্যবসার কাজের হলফনামা করতে তারা কিশোরীকে আদালতপাড়ায় নিয়ে গিয়েছিল। কিশোরীর চিৎকারে স্থানীয়রা তাদের ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ কিশোরীকে উদ্ধার করে। সেখান থেকে এনজিওর তিন কর্মী এবং যৌনপল্লী থেকে আরেকজনকে আটক করা হয়। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Comments

Popular posts from this blog

বাসের ধাক্কায় মায়ের হাতে থেকে ছিটকে প্রাণ গেল শিশুর

ঢাকার যাত্রাবাড়ীতে মায়ের হাত ধরে রাস্তা পেরুনোর সময় বাসের ধাক্কায় নিহত হয়েছে একটি শিশু। বুধবার দুপুর ১টার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত শিশুটির নাম মিলন (৬)। বাসের ধাক্কার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই বাচ্চু মিয়া বলেন, “যাত্রাবাড়ি চৌরাস্তায় বেলা ১টার দিকে মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিল মিলন। এসময় একটি যাত্রীবাহী বাস মিলনকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়।” ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা দেখে শিশুটিকে মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, মিলন তার পরিবারের সঙ্গে পুরান ঢাকার ধোলাইখালে থাকত। তার বাড়ি গাইবান্ধায়। পুলিশ বাসটির চালককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম। Source : Bdnews24

টাঙ্গাইলে আবার ‘আমানুর–আতঙ্ক’

টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গন গত পাঁচ বছর ছিল শান্তিপূর্ণ। আওয়ামী লীগের সাবেক সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর তিন ভাইয়ের অনুপস্থিতি সাধারণ মানুষের জন্যও ছিল স্বস্তির। আমানুরের জামিনে মুক্তি এবং আবার আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টায় এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। দলের নেতা-কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের নেতা–কর্মী ও নাগরিক সমাজের সঙ্গে কথা বলে এই ‘আমানুর–আতঙ্কের’ কথা জানা গেছে। আমানুর ৩৪ মাস কারাগারে থাকার পর গত ৯ জুলাই জামিনে মুক্তি পান। এরপর থেকে নিজের এলাকা টাঙ্গাইলের ঘাটাইলে ও ঢাকায় থাকছেন। মাঝেমধ্যে টাঙ্গাইল শহরেও থাকছেন। এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আমানুর ও তাঁর ভাইদের সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের অন্যতম জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ওরফে ছোট মনির। তিনি এখন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য। তানভীর হাসান প্রথম আলোকে বলেন, ‘যারা আমানুরের অন্যায়ের প্রতিবাদ করেছিল, তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। কখন কী হয়—সারা শহরে এমন আতঙ্ক দেখা দিয়েছে।’ তিনি বলেন, ‘...
বিয়ে করেছেন গুলতেকিন খান। সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমদকে বিয়ে করেন তিনি। নতুন এই দম্পতির পরিবারসূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। সম্প্রতি ঢাকাতেই ছোট পরিসরে গুলতেকিন-আফতাবের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অতিরিক্ত সচিব আফতাব আহমদের কবি এবং লেখক হিসেবে পরিচিতি রয়েছে। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান। গুলতেকিনের সঙ্গে হুমায়ূন আহমেদের বিয়ে হয় ১৯৭৩ সালে। ২০০৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়। আফতাব আহমদ আগে বিয়ে করেছিলেন। সেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্রায় ১০ বছর আগে। আফতাব আহমদ অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন।  আফতাব আহমদের সঙ্গে গুলতেকিনের দীর্ঘদিনের বন্ধুত্ব। গেল ২ আগস্ট আফতাব আহমদের জন্মদিনে গুলতেকিন নিজের ফেসবুক ওয়ালে একটি কবিতা পোস্ট করেন— তোমার জন্যে মাত্রা বৃত্তে গুলতেকিন খান (আফতাব আহমেদ, জন্মদিনে, তোমাকে...) তোমার জন্যে মাত্রা বৃত্তে লিখবো বলে যখন ভাবি ছিপের তিন মাল্লা মিলে হারিয়ে ফেলে নাকের ছবি যখন ভাবি তোমায় নিয়ে উঠবো গিয়ে নতুন তীরে শ্যাওলা জলে নোলক...