Skip to main content

উত্তরায় তুরাগ পরিবহনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হয়রানি, বাস আটকে প্রতিবাদ

রাজধানীতে চলাচলরত তুরাগ পরিবহনের একটি বাসে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। চলন্ত বাসে সহপাঠীকে যৌন হয়রানি করার চেষ্টার প্রতিবাদে তুরাগ পরিবহনের ৩৫টি বাস আটকে রেখে প্রতিবাদ করেছে উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অভিযুক্ত বাসচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তারে কাল দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তাঁরা। ব্যর্থ হলে আটকে রাখা বাসের কোনো ক্ষতির দায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নেবেন না বলে ঘোষণা দিয়েছেন।
আজ সোমবার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের সামনে সংবাদ সম্মেলন করে উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের দাবিদাওয়া তুলে ধরেন। বিক্ষোভরত ছাত্রদের পক্ষে পারভেজ হাসান সাংবাদিকদের বলেন, তাঁরা মনে করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলেই দ্রুততার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারে। তাঁরা সেটাই চাইছেন। যতক্ষণ পর্যন্ত আসামি গ্রেপ্তার না হচ্ছে, তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। এক প্রশ্নের জবাবে পারভেজ প্রথম আলো আলোকে বলেন, আটক বাস ফিরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাই বাসগুলো যেখানে ছিল, সেখানেই থাকবে।
উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী অভিযোগ করেন তুরাগ পরিবহনের গাড়িচালক ও তাঁর সহকারী তাঁকে যৌন হয়রানির চেষ্টা করলে কৌশলে তিনি তাঁদের খপ্পর থেকে বেরিয়ে আসেন। ওই ঘটনায় ওই ছাত্রীর স্বামী রোববার বিকেলে বাদী হয়ে গুলশান থানায় একটি মামলাও করেন। ঘটনাটি বিশ্ববিদ্যালয়ে জানানোর পরই শিক্ষার্থীরা রাস্তায় নামেন। তাঁরা রোববার যাত্রাবাড়ী থেকে আবদুল্লাহপুরগামী তুরাগ পরিবহনের বাসগুলো উত্তরায় পৌঁছালেই সেগুলো থামিয়ে দেন। বাসের যাত্রীদের অন্য বাসে তুলে দিয়ে চালককে তাঁদের ক্যাম্পাসের কাছে বাস চালিয়ে নিয়ে যেতে বাধ্য করেন এবং বাসের চাবি কেড়ে নেন। আজ বিকেলের দিকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের সামনে সারি বেঁধে তুরাগ পরিবহনের বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আজ দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ ও র‍্যাবের সঙ্গে বৈঠকে বসেন। সভায় উপস্থিতি পুলিশ ও র‍্যাবের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বলেন, তাঁরা অভিযুক্ত গাড়িচালক ও তাঁর সহকারীদের গ্রেপ্তারে চেষ্টা করছেন। আসামি গ্রেপ্তারে তাঁদের অভিযান অব্যাহত আছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ফায়েজ এম সিরাজুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি ন্যায্য। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতো পুলিশও তাদের সহযোগিতা করছে। এ ধরনের অপরাধের বিচার হওয়া প্রয়োজন।
আসামি গ্রেপ্তারের অগ্রগতি সম্পর্কে গুলশান বিভাগের উপকমিশনার মুশতাক হোসেন বলেন, তাঁরা তিনটি বাস চিহ্নিত করেছেন। ঠিক কোন বাসটিতে ঘটনাটি ঘটেছে, নিশ্চিত হওয়া গেলেই অপরাধীকে শনাক্ত করা যাবে।

এ ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও যথাযথ শাস্তি এবং ঘটনার শিকর ছাত্রীর ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে সংগঠনটি।

Comments

Popular posts from this blog

বাসের ধাক্কায় মায়ের হাতে থেকে ছিটকে প্রাণ গেল শিশুর

ঢাকার যাত্রাবাড়ীতে মায়ের হাত ধরে রাস্তা পেরুনোর সময় বাসের ধাক্কায় নিহত হয়েছে একটি শিশু। বুধবার দুপুর ১টার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত শিশুটির নাম মিলন (৬)। বাসের ধাক্কার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই বাচ্চু মিয়া বলেন, “যাত্রাবাড়ি চৌরাস্তায় বেলা ১টার দিকে মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিল মিলন। এসময় একটি যাত্রীবাহী বাস মিলনকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়।” ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা দেখে শিশুটিকে মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, মিলন তার পরিবারের সঙ্গে পুরান ঢাকার ধোলাইখালে থাকত। তার বাড়ি গাইবান্ধায়। পুলিশ বাসটির চালককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম। Source : Bdnews24

টাঙ্গাইলে আবার ‘আমানুর–আতঙ্ক’

টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গন গত পাঁচ বছর ছিল শান্তিপূর্ণ। আওয়ামী লীগের সাবেক সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর তিন ভাইয়ের অনুপস্থিতি সাধারণ মানুষের জন্যও ছিল স্বস্তির। আমানুরের জামিনে মুক্তি এবং আবার আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টায় এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। দলের নেতা-কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের নেতা–কর্মী ও নাগরিক সমাজের সঙ্গে কথা বলে এই ‘আমানুর–আতঙ্কের’ কথা জানা গেছে। আমানুর ৩৪ মাস কারাগারে থাকার পর গত ৯ জুলাই জামিনে মুক্তি পান। এরপর থেকে নিজের এলাকা টাঙ্গাইলের ঘাটাইলে ও ঢাকায় থাকছেন। মাঝেমধ্যে টাঙ্গাইল শহরেও থাকছেন। এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আমানুর ও তাঁর ভাইদের সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের অন্যতম জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ওরফে ছোট মনির। তিনি এখন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য। তানভীর হাসান প্রথম আলোকে বলেন, ‘যারা আমানুরের অন্যায়ের প্রতিবাদ করেছিল, তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। কখন কী হয়—সারা শহরে এমন আতঙ্ক দেখা দিয়েছে।’ তিনি বলেন, ‘...
বিয়ে করেছেন গুলতেকিন খান। সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমদকে বিয়ে করেন তিনি। নতুন এই দম্পতির পরিবারসূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। সম্প্রতি ঢাকাতেই ছোট পরিসরে গুলতেকিন-আফতাবের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অতিরিক্ত সচিব আফতাব আহমদের কবি এবং লেখক হিসেবে পরিচিতি রয়েছে। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান। গুলতেকিনের সঙ্গে হুমায়ূন আহমেদের বিয়ে হয় ১৯৭৩ সালে। ২০০৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়। আফতাব আহমদ আগে বিয়ে করেছিলেন। সেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্রায় ১০ বছর আগে। আফতাব আহমদ অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন।  আফতাব আহমদের সঙ্গে গুলতেকিনের দীর্ঘদিনের বন্ধুত্ব। গেল ২ আগস্ট আফতাব আহমদের জন্মদিনে গুলতেকিন নিজের ফেসবুক ওয়ালে একটি কবিতা পোস্ট করেন— তোমার জন্যে মাত্রা বৃত্তে গুলতেকিন খান (আফতাব আহমেদ, জন্মদিনে, তোমাকে...) তোমার জন্যে মাত্রা বৃত্তে লিখবো বলে যখন ভাবি ছিপের তিন মাল্লা মিলে হারিয়ে ফেলে নাকের ছবি যখন ভাবি তোমায় নিয়ে উঠবো গিয়ে নতুন তীরে শ্যাওলা জলে নোলক...