রাজধানীর পল্টনে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। আজ সোমবার ভোর পাঁচটার দিকে পল্টন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মিজান কাজী (৪০)। তিনি চাঁদপুর সদরের মৃত আব্দুল খালেকের ছেলে।
আহতরা হলেন- সালাহউদ্দিন, রাকিব, জয়নাল, সুদ্বিপ চন্দ্র, রিফাত, বাবু ও মরণ চান। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের স্ত্রী শিবলি বেগম জানান, মিজান শিখর পরিবহনের চালক ছিলেন। বর্তমানে তিনি বেকার ছিলেন। এজন্য কাজের সন্ধানে মিরপুর যাচ্ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ভোরে পল্টন মোড় এলাকায় সদরঘাট-গাজীপুর রুটে চলাচলকারী সুপ্রভাত পরিবহন ও মিরপুর-যাত্রাবাড়ী রুটে চলাচলকারী বেস্ট ট্রান্সপোর্টের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পথচারীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। ভোর সাড়ে পাঁচটায় মিজানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এসআই বাচ্চু মিয়া আরও জানান, মিজানের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
source: আমাদের সময়
আহতরা হলেন- সালাহউদ্দিন, রাকিব, জয়নাল, সুদ্বিপ চন্দ্র, রিফাত, বাবু ও মরণ চান। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
source: আমাদের সময়
Comments
Post a Comment