গত ২-৩ সপ্তাহ যাবৎ যাত্রাবাড়ী থানা আওতাধীন গোবিন্দপুর এলাকার বিদ্যুৎ বিভ্রাট সমস্যাটা চরম দুর্ভোগে পৌছে গেছে। প্রতিদিন সাত থেকে আট বারের বেশি বিদ্যুৎ আসে-যায়। রাত হলে যেন এর আকার আরো ভয়াবহ হয়। এর আগেও এরকম সমস্যা হয়েছে তবে এখনকার থেকে অনেক কম। এমনি এক অভিযোগ করেন ঐ এলাকার স্থানী এক বাসিন্দা। তিনি আরো জানান- আসে-গোবিন্দপুরের আসে-পাশে (ধনিয়া, নুরপুর, পলাশপুর) ও লোডশেডিং হয়। তবে তা খুবই শহনীয় পর্যায়ে। পনের থেকে বিশ মিনিট এর বেশী লোড শেডিং হয় না তাও দিনে এক দু‘বার। গত দু‘সপ্তাহ হলো প্রি-পেইড মিটার লাগানো হয়েছে। আর তার পর থেকেই এ ধরনের সমস্যা বিরাট আকার ধারণ করে। এই অবস্থায় দ্রুত সমস্যা সমাধান চান স্থানীয়রা।
source:
source:
Comments
Post a Comment