Skip to main content

অবৈধ দোকান বসিয়ে দিনে ২৫ হাজার টাকা চাঁদা আদায়!

দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর নিচে ও সড়কে অবৈধভাবে কাঁচাবাজার বসানো হয়েছে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতা-কর্মী চাঁদার বিনিময়ে দোকানিদের সেখানে বসতে দিয়েছেন। ওই জায়গা থেকে প্রতিদিন চাঁদা ওঠে ২৫ হাজার টাকার বেশি।
গত বছরের ২৮ আগস্ট আগানগর এলাকায় নিউ গুলশান সিনেমা হলসংলগ্ন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা থেকে অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ করা হয়। স্থানীয় সূত্র জানায়, এর সপ্তাহখানেক পর আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর নিচে ও আগানগর রাস্তায় অবৈধভাবে কাঁচাবাজার বসিয়ে দেন। এই অবৈধ কাঁচাবাজারে তিন শতাধিক অস্থায়ী দোকান আছে। এসব দোকান থেকে প্রতিদিন ২৫-৩০ হাজার টাকা চাঁদা তোলা হয়। চাঁদা তোলার দায়িত্বে আছেন অপু মিয়া নামের এক ব্যক্তি।
নাম প্রকাশে অনিচ্ছুক আগানগর কাঁচাবাজারের একাধিক ব্যবসায়ী বলেন, ছোট দোকান থেকে দৈনিক ৫০-৭০ টাকা এবং মাছ-মুরগি ও বড় দোকানগুলো থেকে ২০০-২৫০ টাকা করে চাঁদা আদায় করা হয়।
সবজি বিক্রেতা মোসলেম উদ্দিন ফরাজী বলেন, তিনি প্রতিদিন দুটি ঝুড়ি নিয়ে তরিতরকারি বিক্রি করেন। দুটি ঝুড়ির জন্য তাঁকে প্রতিদিন ৭০ টাকা করে ভাড়া দিতে হয়।
আরেক দোকানি সেলিম মোল্লা বলেন, ‘প্রতিদিন ১০০ টাকা দিতে হয়। তাতে কষ্ট নাই। কিন্তু আবার আমগো উচ্ছেদ করলে আমরা কোথায় যামু। সরকারের উচিত আমাদের জন্যে একটি স্থায়ী কাঁচাবাজারের বন্দোবস্ত করে দেওয়া।’
আগানগর এলাকার ভ্যানচালক আবদুল কুদ্দুছ বলেন, বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর নিচ দিয়ে আগানগর থেকে বেড়িবাঁধ যাওয়া-আসার জন্য দুটি রাস্তার মধ্যে একটিতে কাঁচাবাজার বসেছে। এতে তাঁদের চলাচল করতে সমস্যা হয়। রাস্তায় দোকান বসায় সব সময় এই রাস্তায় যানজট লেগে থাকে। চলাচলের সুবিধার্থে রাস্তার ওপর থেকে দোকানগুলো উচ্ছেদ করা উচিত।
আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমানে কোনো কমিটি নেই। ইউনিয়ন আওয়ামী লীগের সর্বশেষ কমিটির সভাপতি মীর আসাদ হোসেন বলেন, আগানগর এলাকায় প্রায় তিন লাখ মানুষের বসবাস। এখানে কাঁচাবাজার নেই। তাই সবজি ব্যবসায়ীরা নিজেরাই এখানে বসে মালামাল বিক্রি করছেন।
বাজার থেকে চাঁদা আদায় করা হয় না দাবি করে মীর আসাদ হোসেন বলেন, বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন, রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ ও জেনারেটরের বিল হিসেবে দোকানিদের কাছ থেকে কিছু টাকা নেওয়া হয়। তিনি বলেন, দোকানিরা অপুকে সার্বিক বিষয় তদারকির দায়িত্ব দিয়েছেন।
জানতে চাইলে অপুও প্রায় একই কথা বলেন।
সওজের ঢাকা বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আমিনুল এহসান প্রথম আলোকে বলেন, কোনো অবস্থাতেই সওজের জায়গা দখল করে অবৈধভাবে বাজার বসতে দেওয়া যাবে না। এই অবৈধ বাজার অতি দ্রুত উচ্ছেদ করা হবে।

Comments

Popular posts from this blog

বাসের ধাক্কায় মায়ের হাতে থেকে ছিটকে প্রাণ গেল শিশুর

ঢাকার যাত্রাবাড়ীতে মায়ের হাত ধরে রাস্তা পেরুনোর সময় বাসের ধাক্কায় নিহত হয়েছে একটি শিশু। বুধবার দুপুর ১টার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত শিশুটির নাম মিলন (৬)। বাসের ধাক্কার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই বাচ্চু মিয়া বলেন, “যাত্রাবাড়ি চৌরাস্তায় বেলা ১টার দিকে মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিল মিলন। এসময় একটি যাত্রীবাহী বাস মিলনকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়।” ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা দেখে শিশুটিকে মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, মিলন তার পরিবারের সঙ্গে পুরান ঢাকার ধোলাইখালে থাকত। তার বাড়ি গাইবান্ধায়। পুলিশ বাসটির চালককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম। Source : Bdnews24

টাঙ্গাইলে আবার ‘আমানুর–আতঙ্ক’

টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গন গত পাঁচ বছর ছিল শান্তিপূর্ণ। আওয়ামী লীগের সাবেক সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর তিন ভাইয়ের অনুপস্থিতি সাধারণ মানুষের জন্যও ছিল স্বস্তির। আমানুরের জামিনে মুক্তি এবং আবার আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টায় এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। দলের নেতা-কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের নেতা–কর্মী ও নাগরিক সমাজের সঙ্গে কথা বলে এই ‘আমানুর–আতঙ্কের’ কথা জানা গেছে। আমানুর ৩৪ মাস কারাগারে থাকার পর গত ৯ জুলাই জামিনে মুক্তি পান। এরপর থেকে নিজের এলাকা টাঙ্গাইলের ঘাটাইলে ও ঢাকায় থাকছেন। মাঝেমধ্যে টাঙ্গাইল শহরেও থাকছেন। এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আমানুর ও তাঁর ভাইদের সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের অন্যতম জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ওরফে ছোট মনির। তিনি এখন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য। তানভীর হাসান প্রথম আলোকে বলেন, ‘যারা আমানুরের অন্যায়ের প্রতিবাদ করেছিল, তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। কখন কী হয়—সারা শহরে এমন আতঙ্ক দেখা দিয়েছে।’ তিনি বলেন, ‘...
বিয়ে করেছেন গুলতেকিন খান। সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমদকে বিয়ে করেন তিনি। নতুন এই দম্পতির পরিবারসূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। সম্প্রতি ঢাকাতেই ছোট পরিসরে গুলতেকিন-আফতাবের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অতিরিক্ত সচিব আফতাব আহমদের কবি এবং লেখক হিসেবে পরিচিতি রয়েছে। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান। গুলতেকিনের সঙ্গে হুমায়ূন আহমেদের বিয়ে হয় ১৯৭৩ সালে। ২০০৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়। আফতাব আহমদ আগে বিয়ে করেছিলেন। সেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্রায় ১০ বছর আগে। আফতাব আহমদ অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন।  আফতাব আহমদের সঙ্গে গুলতেকিনের দীর্ঘদিনের বন্ধুত্ব। গেল ২ আগস্ট আফতাব আহমদের জন্মদিনে গুলতেকিন নিজের ফেসবুক ওয়ালে একটি কবিতা পোস্ট করেন— তোমার জন্যে মাত্রা বৃত্তে গুলতেকিন খান (আফতাব আহমেদ, জন্মদিনে, তোমাকে...) তোমার জন্যে মাত্রা বৃত্তে লিখবো বলে যখন ভাবি ছিপের তিন মাল্লা মিলে হারিয়ে ফেলে নাকের ছবি যখন ভাবি তোমায় নিয়ে উঠবো গিয়ে নতুন তীরে শ্যাওলা জলে নোলক...