Skip to main content

এবার বাসের ধাক্কায় কাটা পরলো শিশুর হাত

এবার বাসের ধাক্কায় কাটা পরলো সুমি খাতুন (৮) নামে এক শিশুর হাত। রোববার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার বটতলা এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
এড়িকে শেরপুর থানা পুলিশ ভিআইপি ডিউটি নিয়ে ব্যস্ত থাকায় তারা শুধু শিশুটিকে হাসপাতালে পাঠিয়ে দায়িত্ব শেষ করেছে। পুলিশ হতদরিদ্র পরিবারের ওই শিশু সম্পর্কে কিছুই বলতে পারে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার শেরপুর উপজেলার ফুলতলা গ্রামের দোকান কর্মচারী দুলাল খাঁর মেয়ে সুমি স্থানীয় ব্র্যাক স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে।
দুপুর ১টার দিকে শিশুটি বাড়ির কাছে বটতলা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পার হবার চেষ্টা করছিল। এ সময় অজ্ঞাত একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
এতে তার দুই হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। বাম হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পথচারীরা রক্তাক্ত শিশু সুমিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসকরা তার বাম হাত কেটে ফেলতে বাধ্য হন।
বিকালে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশুটি হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। এদিকে শিশুর সঙ্গে আসা বুদ্ধি প্রতিবন্ধী মা পাশে নির্বাক হয়ে বসে আছেন।
শেরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বটতলা এলাকায় দুর্ঘটনায় এক শিশু আহত হওয়ার কথা শুনেছেন। তাকে শুধু অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা মন্ত্রীর অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় ওই শিশু সম্পর্কে খোঁজ নিতে পারেননি।
বগুড়ার ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ এসআই আজিজ মণ্ডল জানান, শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশু সুমির বাম হাত ছিঁড়ে গেছে। বিকাল সাড়ে ৫টার দিকে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া শজিমেক হাসপাতালে আনা হয়েছে।
এর আগে গোপালগঞ্জে মোটর শ্রমিক হৃদয় শেখ (২১) ও ঢাকায় রাজীব হোসেন নামে এক শিক্ষার্থী বেপরোয়া গাড়ির রেষারেষিতে হাত হারান। পরে ১৩ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানেন রাজীব। গত ১৬ এপ্রিল রাতে রাজীব মারা যান।

Comments

Popular posts from this blog

বাসের ধাক্কায় মায়ের হাতে থেকে ছিটকে প্রাণ গেল শিশুর

ঢাকার যাত্রাবাড়ীতে মায়ের হাত ধরে রাস্তা পেরুনোর সময় বাসের ধাক্কায় নিহত হয়েছে একটি শিশু। বুধবার দুপুর ১টার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত শিশুটির নাম মিলন (৬)। বাসের ধাক্কার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই বাচ্চু মিয়া বলেন, “যাত্রাবাড়ি চৌরাস্তায় বেলা ১টার দিকে মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিল মিলন। এসময় একটি যাত্রীবাহী বাস মিলনকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়।” ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা দেখে শিশুটিকে মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, মিলন তার পরিবারের সঙ্গে পুরান ঢাকার ধোলাইখালে থাকত। তার বাড়ি গাইবান্ধায়। পুলিশ বাসটির চালককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম। Source : Bdnews24

টাঙ্গাইলে আবার ‘আমানুর–আতঙ্ক’

টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গন গত পাঁচ বছর ছিল শান্তিপূর্ণ। আওয়ামী লীগের সাবেক সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর তিন ভাইয়ের অনুপস্থিতি সাধারণ মানুষের জন্যও ছিল স্বস্তির। আমানুরের জামিনে মুক্তি এবং আবার আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টায় এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। দলের নেতা-কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের নেতা–কর্মী ও নাগরিক সমাজের সঙ্গে কথা বলে এই ‘আমানুর–আতঙ্কের’ কথা জানা গেছে। আমানুর ৩৪ মাস কারাগারে থাকার পর গত ৯ জুলাই জামিনে মুক্তি পান। এরপর থেকে নিজের এলাকা টাঙ্গাইলের ঘাটাইলে ও ঢাকায় থাকছেন। মাঝেমধ্যে টাঙ্গাইল শহরেও থাকছেন। এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আমানুর ও তাঁর ভাইদের সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের অন্যতম জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ওরফে ছোট মনির। তিনি এখন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য। তানভীর হাসান প্রথম আলোকে বলেন, ‘যারা আমানুরের অন্যায়ের প্রতিবাদ করেছিল, তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। কখন কী হয়—সারা শহরে এমন আতঙ্ক দেখা দিয়েছে।’ তিনি বলেন, ‘...
বিয়ে করেছেন গুলতেকিন খান। সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমদকে বিয়ে করেন তিনি। নতুন এই দম্পতির পরিবারসূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। সম্প্রতি ঢাকাতেই ছোট পরিসরে গুলতেকিন-আফতাবের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অতিরিক্ত সচিব আফতাব আহমদের কবি এবং লেখক হিসেবে পরিচিতি রয়েছে। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান। গুলতেকিনের সঙ্গে হুমায়ূন আহমেদের বিয়ে হয় ১৯৭৩ সালে। ২০০৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়। আফতাব আহমদ আগে বিয়ে করেছিলেন। সেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্রায় ১০ বছর আগে। আফতাব আহমদ অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন।  আফতাব আহমদের সঙ্গে গুলতেকিনের দীর্ঘদিনের বন্ধুত্ব। গেল ২ আগস্ট আফতাব আহমদের জন্মদিনে গুলতেকিন নিজের ফেসবুক ওয়ালে একটি কবিতা পোস্ট করেন— তোমার জন্যে মাত্রা বৃত্তে গুলতেকিন খান (আফতাব আহমেদ, জন্মদিনে, তোমাকে...) তোমার জন্যে মাত্রা বৃত্তে লিখবো বলে যখন ভাবি ছিপের তিন মাল্লা মিলে হারিয়ে ফেলে নাকের ছবি যখন ভাবি তোমায় নিয়ে উঠবো গিয়ে নতুন তীরে শ্যাওলা জলে নোলক...